মেহেরপুরের গাংনী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য রাসেল আহমেদকে (২৮) আটক করেছে র্যাব সদস্যরা। বৃহস্পতিবার ভোরে র্যাব-৬ (সিপিসি) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে উপজেলার নিজ গ্রাম গাঁড়াডোব থেকে তাকে আটক করে।
আটককৃত রাসেল ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
আরো পড়ুন: হাত-পা বেঁধে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ১
ঝিনাইদহ র্যাব সূত্র জানায়, আটককৃত রাসেল আহমেদের নামে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৫৯। পরে তাকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়।
ইত্তেফাক/এএএম
