স্বপ্ন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

শোঁ-শোঁ করে বইছে বাতাস

            পাখনা দুখান মেলে

পাখি আমি শূন্যলোকে

            উড়ছি অবহেলে।

 

নদী-পাহাড়-বন পেরিয়ে

            মেঘের থেকে দূরে

মাছের মতো কাটছি সাঁতার

            নীলের সমুদ্দুরে।

 

কুচকুচে এক কালো কাকে

            ঠোকর মারে গায়ে

অমন সময় শুনতে পেলাম

            কাঁদছে আমার মায়ে।

 

ধড়মড়িয়ে চোখ মেলে চাই

            আমি যে কী বোকা

শুয়ে আছি খাটে আমার

            পাখি তো নয়—খোকা।