শিশুপ্রহর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৫

বইমেলাতে শিশুপ্রহর

নেইতো আমার কাজ যে,

মামার সাথে আজকে যাব

নতুন বইয়ের রাজ্যে !

 

বলল মামা বইমেলাতে

বাড়ছে রোজই বিক্রি ,

বইমেলাতে আরো আছে

সিসিমপুরের ইকরি।

 

মামার কথা শুনে আমার

হাসি ফোটে মুখে,

মন হয়ে যায় ভালো আলোর

ঢেউ খেলে যায় বুকে।

 

শিশুপ্রহর তাই সেজেছে

পরির মতো সাজ যে,

রাশি রাশি সুখ কুড়াবো

মজার বইয়ের রাজ্যে।