জুয়েল মোর্শেদ ও শাওন গান ওয়ালা দু’জনের যৌথ উদ্যোগে একটা দারুণ রোমান্টিক ট্র্যাক রিলিজ হয়েছে। গানের শিরোনাম ‘তার ছিঁড়া যায়’।
গানটি প্রসঙ্গে প্রখ্যাত সাউন্ড ইঞ্জিনিয়ার ও সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ বলেন, ‘গানটা প্রচলিত কথার ওপর ভিত্তি করেই তৈরি করার চেষ্টা করেছি। আমরা মুখের কথায় যা বলি , ভালোলাগা বা ভালোবাসার প্রকাশটা, সেভাবেই প্রকাশ করার চেষ্টা করেছি। গানটি রিলিজের পরই দারুণ সাড়া পাচ্ছি।’
শাওন গানওয়ালা বলেন, ‘জুযেল ভাই আর আমার ভেতরের সম্পর্ক দীর্ঘদিনের। অনেকদিন ধরেই একসঙ্গে একটি ট্র্যাক তৈরির পরিকল্পনা ছিল আমাদের। সেই ভাবনা থেকেই কাজটি করা। গানটা একেবারেই এ সময়ের তরুণ-তরুণীদের কথা চিন্তা করে তৈরি। এরই ভেতরে গানটি নিয়ে দারুণ রেসপন্স পাচ্ছি।’
সিডি চয়েজের ব্যানারে গানটি মুক্তি পেয়েছে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন পৌলমী দাশ।
