চরফ্যাশনে এসএসসি ও দাখিল পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে তিনটি পরীক্ষা কেন্দ্রে ১৩৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেদোয়ান এসব পরিক্ষার্থীদের বহিষ্কার করেন। তিনটি কেন্দ্রের মধ্যে দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫জন, শশীভূষণ এমালেক মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫জন এবং নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২৪জন বহিষ্কৃত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
ইত্তেফাক/আরকেজি
