একুশের নতুন বই

গুল্টু

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:০১

ময়ূরপঙ্খি

মূল্য : ২৫০ টাকা

 

হাতির নাতি সাতের নামতা পড়ে দাঁতের ব্যথায় কাতর। ফলে হাতির ঘুম আসে না রাতে! ছাদের তারে ঝোলানো মোজা জোড়ার একটিকে দমকা হাওয়া কোথাও উড়িয়ে নিয়ে যায়। কাঁদতে থাকে আরেক মোজা। শেষে মেঘের ডাকে বাতাস এলে জোরে, একলা মোজা গা ভাসাল সেই বাতাসের তোড়ে। এবং হারিয়ে যাওয়া মোজার দেখা পেল সে। একটি রোবট বাগানের মালি। একবার বাগানের মালিক তাকে বকল—বলল মাথা তার গোবরের গামলা। বকা খেয়ে রোবট তার মাথার যন্ত্র খুলে চারা বুনল সেখানে। আর সত্যি সত্যি একদিন গাঁদা ফুল ফুটল তাতে। দাদার নাক ডাকে ঘ্রা ঘো ঘ্রা ঘো। সেই ডাক শুনে ঘরের ভেতর বাঘ ঢুকেছে ভেবে ভয় পেয়ে পালিয়ে গেল ডাকাতের দল। ছোট্ট মেয়ে পিউয়ের আঁকা একটা পুকুরে ছিল চারটি পুঁটিমাছ। পিউ সেখান থেকে সরে গেলে বিড়ালছানা এসে পুঁটিমাছ চারটি খেয়ে কাঁটাগুলো ফেলে গেল। গুল্টু নামের এক দৈত্যকে টুনি নামের একটি মেয়ে পেয়েছে আলাদিনের চেরাগ ঘষে। গুল্টু আবার টুনির স্কুলব্যাগটাকে ভীষণ ভয় পায়। বাংলা খাতায় ঘর বেঁধেছে অনুস্বারের পোকা। অনুস্বার পেলেই সে সেটা কেটে ফেলে। ফ্রিজে থেকে গাজরের ঠান্ডা লেগে জ্বর আসে। ঘুমকাতুরে এক মোরগের জন্য অ্যালার্ম ক্লক কিনে আনা হলো। অ্যালার্ম শুনেই ভোরবেলা মোরগ ডেকে ওঠে। এমন সব মজা ভর্তি ছড়াগুলোতে। সেইসঙ্গে রঙিন রঙিন ছবি এঁকেছেন ছড়ানির্মাতা নিজেই।