গুলশান কমার্স কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে নিজস্ব কলেজ মিলনায়তনে দুই দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। ঢাকা কলেজ, নটর ডেম কলেজ, সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ খ্যাতনামা ৩০টি কলেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সহকারী অধ্যাপক ফজলে কবির তালুকদারের সঞ্চালনায় গতকাল প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে ঐ কলেজের অধ্যক্ষ এম এ কালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও খান অ্যাসোসিয়েটসের সিইও অ্যাডভোকেট এ আর খান রানা। মডারেটরের দায়িত্বে ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক তানিয়া রহমান।
