চিকিত্সার জন্য সাহায্যের আবেদন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাকশাখলা গ্রামের বাসিন্দা দিনমজুর মো. কালাম শেখ (৪৫) দীর্ঘদিন যাবত বেশ কিছু জটিল রোগে ভুগছেন। তার হার্টে ব্লক ধরা পড়েছে,  দুই কিডনিতেই পাথর হয়েছে, শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে। বর্তমানে তিনি কোনো কাজ করতে পারেন না, স্ত্রী ও তিন মেয়েসহ ঢাকায় বসবাস করছেন। তার স্ত্রী রিনা বেগম অন্যের বাড়িতে কাজ করে বহুকষ্টে সংসার চালান। স্বামীর চিকিত্সার্থে তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. কালাম শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর : ০৪৮৯০১০০২৫০৯৬, রূপালী ব্যাংক লিমিটেড, মিরপুর কর্পোরেট শাখা, ঢাকা।