বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশন’ এর আয়োজনে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আবির হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ। মেলার ২৫টি স্টলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা অংশ নেয়।
