বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট

নিয়মিত ক্লাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৮

নিয়মিত ক্লাসের দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীরা জানান, দ্বিতীয় শিফটের পূর্ণাঙ্গ ভাতার দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করছেন শিক্ষকরা। এই দাবিতে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে। এ কারণে দ্বিতীয় শিফটে কোনো ক্লাস হচ্ছে না। এতে তারা পিছিয়ে পড়ছেন। তাই নিয়মিত ক্লাসের দাবিতে আন্দোলন করছেন তারা। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পলিটেকনিক ইনস্টিটিউটের রুহুল আমিন জানান, ভাতার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষকরা ক্লাস বর্জন করে আন্দোলন করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছে।

কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, শিক্ষকরা দ্বিতীয় শিফটের পূর্ণাঙ্গ ভাতার দাবিতে ক্লাস বর্জন করায় ক্লাস হচ্ছে না। ক্লাসের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করলে তাদের শান্ত রাখা হয়। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।