চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকার মুরিছড়ায় অবৈধভাবে চলছে সিলিকা বালু উত্তোলন। প্রায় ২০টি স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন চলছে। স্থানীয়রা জানান, ছয় বছর ধরে টানা এ ছড়া উত্তোলন হচ্ছে সিলিকা বালু। গ্রামীণ সড়কে বালু নেওয়ায় রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বললেন, বালু উত্তোলনের ফলে পরিবেশ, রাস্তাঘাট ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যক্রম চালু রেখেছেন। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
