জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর বাজারে অভিযান চালিয়ে ১৭৮ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ সদর দপ্তর। আটককৃতরা হলেন, ভুতেরদিয়া গ্রামের আলী আহম্মেদ চৌকিদারের ছেলে কসিম উদ্দিন (৩৮), ইসলামপুর গ্রামের শফি দালালের ছেলে কালাম দালাল (৪০) ও জাহাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬)। তারা সবাই বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ ব্যাপারে র্যাবের ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
