জাল সার্টিফিকেট তৈরির দায়ে এক জনের কারাদণ্ডাদেশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৯

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও সনদপত্র তৈরি করার অপরাধে মাহাবুবুল আলম (৪০) নামে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।