বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন ................................. ইনু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, মাঠে না নেমে ঢাকায় বসে ভিত্তিহীন কাল্পনিক অভিযোগের ফিরিস্তি বন্ধ করতে বিএনপি’র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা একটার পর একটা অভিযোগের ফিরিস্তি তুলছেন। তিনি তাদের উদ্দেশ্যে বলেন, মাঠে না এসে, বাতাসে গদা না ঘুরিয়ে নির্বাচনে আসুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন। গতকাল রবিবার দুপুরে ভেড়ামারার কাচারীপাড়া জগত্ জননী মাতৃমন্দির ও  ধরমপুর ইউনিয়নের বৃত্তিপাড়া এলাকায় নৌকা মাকা প্রর্তীকের সমাবেশের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।