প্রখ্যাত অলীয়ে কামেল হজরতুল আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (র) প্রতিষ্ঠিত কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া গ্রামের শাজুলিয়া দরবার শরিফে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।
এ মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের আন্তর্জাতিক মানের বেশ কয় জন প্রখ্যাত আলেম, পির মাশায়েখ ও ওলামায়ে কেরাম শাজুলিয়া তরিকত, বাংলাদেশ ও সারাবিশ্বের মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে গুরুত্বপূর্ণ বয়ান করছেন। বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের বিভিন্ন এলাকার হাজার হাজার মুরিদিন ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে যোগদান করছেন।
শুক্রবার বাদ আসর আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরিফের মোন্তাজেম ও গদ্দিনশিন পির শাহ সুফি আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পিরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।
