কাব স্কাউট লিডারদের বেসিক কোর্স উদ্বোধন
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা মোরেলগঞ্জে বৃহস্পতিবার কাব স্কাউট ইউনিট লিডারদের পাঁচ দিনব্যাপী বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন এ কোর্সের উদ্বোধন করেন। মোরেলগঞ্জ কেজি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কোর্সে জেলা স্কাউটস কমিশনার মো. আসাদুল কবির, কোর্স লিডার আশীষ কুমার বাগচি, জেলা কাব লিডার সিরাজুল ইসলাম, উপজেলা কমিশনার মো. আবু সালেহ, সহকারী কমিশনার হোসনে আরা হাসি, স্কাইট ও কাব লিডার হরিচাঁদ কুণ্ডু, তাসনিম আলম মানজার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা কমিটির সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। সভায় উপজেলা চেয়ারম্যান ডা. রাফি উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ প্রমুখ বক্তব্য রাখেন।
মা ও কিশোরীদের স্বাস্থ্যসচেতনতা-বিষয়ক উঠান বৈঠক
হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের শ্রীপুর পাটওয়ারী বাড়িতে বৃহস্পতিবার মা ও কিশোরীদের নিয়ে স্বাস্থ্যসচেতনতা-বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান, বয়ঃসন্ধিকালীন পরিচর্যা, গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবা, প্রসবসেবা ও প্রসবোত্তর সেবা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে প্রসবজনিত মৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাকরণের লক্ষ্যে সেমিনার
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দক্ষ যুব ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাকরণের লক্ষ্যে বৃহস্পতিবার সোনাতলায় প্রচার, প্রেসব্রেফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর আলম, সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন, ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ।
নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সেমিনার
নাটোর প্রতিনিধি নাটোরে বৃহস্পতিবার নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে দক্ষতা ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম সেমিনার প্রধানের দায়িত্ব পালন করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মূল বক্তব্য উপস্থাপন করেন।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, আওয়ামী লীগের প্রবীণ নেতা ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার প্রমুখ।
বাকৃবিতে কৃষিবিদ দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি নানা আয়োজনে বৃহস্পতিবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। পরে বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। এ সময় বাকৃবির ভিসি প্রফেসর ড. লুত্ফুল হাসান, প্রো-ভিসি প্রফেসর ড. জসিমউদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা গাংনী উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, জেলা আওয়ামী মহিলা লীগের সম্পাদিকা নুরজাহান বেগম প্রমুখ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ
ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা ধোবাউড়ায় বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধোবাউড়া থানা পুলিশ এবং বাঘবেড় ইউনিয়ন পরিষদের আয়োজনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ মুন্সিরহাট স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে বাঘবেড় ইউপি চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন ধোবাউড়া থানার ওসি আলী আহম্মেদ মোল্লা, মুন্সিরহাট মুসলিম ইনস্টিটিশনের প্রধান শিক্ষক হাজি মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলী মাসুদ খান স্বপন প্রমুখ।
বাল্যবিবাহ প্রতিরোধ অ্যাপস অবহিতকরণ সভা
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে বৃহস্পতিবার জন্মনিবন্ধন নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ অ্যাপস অবহিতকরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন, ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনাহেনা, নাসিম রেজা নুর প্রমুখ।
উপজেলা পরিষদের মাসিক সভা
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে বৃহস্পতিবার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার পরিচালনা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ওসি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।
শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক যুগ্মসচিব মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু তৌহিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ প্রমুখ।
