দুই তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে :তোফায়েল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত। বিএনপির পরাজয় কেউ ঠেকাতে পারবে না। দুই-তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। তিনি বলেন, বিএনপির কোনো নেতা নেই। তারা ড. কামাল হোসেনকে ভাড়া করেছে। কামাল একজন ভাড়াটে নেতা। তাদের ভোট দেওয়ার মানে, ভোট নষ্ট করা।

গতকাল রবিবার দুপুরে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তির হাট বাজারের এক পথসভায় তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।