নির্বাচনে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত ----- বিজিবি মহাপরিচালক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:৩০

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি বলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। সুষুম ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি গতকাল রবিবার সকালে চট্টগ্রাম জেলাধীন পটিয়া উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী অস্থায়ী ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন।

মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বলেন, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য সারা বাংলাদেশে ১১১৫ প্ল­াটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের জন্য ১৪৫ প্ল­াটুন বিজিবি ও প্রতিটি উপজেলার জন্য ৪-৬ প্ল­াটুন বিজিবি ও মহানগরের জন্য প্রতিটি ওয়ার্ডে ২-৪ প্ল­াটুন বিজিবি মোতায়ন করা হবে। তিনি সাংবাদিকের সহযোগিতা চেয়ে বলেন আমাদের দায়িত্ব পালনকালে আপনাদের খুব প্রয়োজন। এছাড়া নির্বাচন কমিশনার আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে নির্বাচনের দিন আমরা সে মোতাবেক কাজ করব।