ভারতে পাঠানো হলো বুকি সঞ্জীবকে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৬

১৮ বছর আগে বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হানসি ক্রনিয়ে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছিল ক্রনিয়ের বিরুদ্ধে। তার সঙ্গে কয়েকজন ভারতীয় বুকিও দিল্লি পুলিশের মামলায় অভিযুক্ত হন। দিল্লি পুলিশের অনুরোধেই ২০১৬ সালে লন্ডনে এ মামলার অন্যতম অভিযুক্ত বুকি সঞ্জীব চাওলাকে গ্রেফতার করা হয়। চার বছর পর সেই সঞ্জীব চাওলাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। ৫০ বছর বয়সি এই বুকি এখন তিহার জেলে থাকবেন। দিল্লি পুলিশের ক্রাইম বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ করবে। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে সঞ্জীবের বারবার আবেদনের প্রেক্ষিতেই তাকে ভারতে পাঠানো হয়।