৭৫ বছর বয়সে পেশাদার ফুটবলে!

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

 ‘স্বপ্ন সত্যি হয়’ কথাটায় তীব্র অবিশ্বাস থাকলে মিশরের এজেলদিন বাহাদারকে দেখে নিতে পারেন। শৈশবে চর্মগোলকে প্রথম লাথিটা দিয়েছিলেন ছয় বছর বয়সে, তার ঠিক সত্তর বছর পর আবারও মাঠে নামছেন; এবার পেশাদার ফুটবলার হয়ে। মিশরীয় ফুটবলের তৃতীয় সারির একটি ক্লাবে অভিষেক হতে যাচ্ছে তার। দুটো ৯০ মিনিটের ম্যাচ খেললেই ইসরায়েলের ইরোনি অর ইয়াহুদাকে সরিয়ে সবচেয়ে বেশি বয়সে পেশাদার ফুটবলে খেলার রেকর্ডটা নিজের করে নেবেন এজেলদিন। এ লক্ষ্য নিয়ে গত বছরের ৬ অক্টোবর ক্লাবে চুক্তি স্বাক্ষর করার পর থেকে নিয়মিত দলের সঙ্গে অনুশীলন করছেনই, ঘরটাকেও রীতিমতো অনুশীলন ক্ষেত্র বানিয়ে ফেলেছেন তিনি। বয়সটা বড়ো বাঁধা হলেও ফিটনেস ফিরে পেতে যারপরনাই মরিয়া এজেলদিন। এমন নাছোড়বান্দার স্বপ্ন কি আর সত্যি না হয়ে পারে?