এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অনুদান পেল আট প্রতিষ্ঠান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৮

ইউনিলিভারের ‘ডিএফআইডি’ ও ‘আরন্সটন অ্যান্ড ইয়ং’ এর যৌথ উদ্যোগ ‘ট্রান্সফর্ম’ দেশের আটটি প্রতিষ্ঠানের অভিনব উদ্যোগ বাস্তবায়নে ২২ কোটি টাকা বা ২ মিলিয়ন পাউন্ড অনুদান প্রদান করেছে। সামাজিক উন্নয়নে অভিনব সামাজিক ব্যবসাকে উদ্বুদ্ধ করাই ট্রান্সফরমের উদ্দেশ। বিগত দুই বছরে বাংলাদেশের এরকম আটটি নতুন সামাজিক ব্যবসা সংস্থাকে সহযোগিতা প্রদান করেছে ট্রন্সফরম। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘ট্রান্সফরম বাংলাদেশ এন্টারপ্রেনার শো-কেসিং ইভেন্ট’ এ অভিনব ঐসব উদ্যোক্তারা তাদের কাজ এবং অভিজ্ঞতাকে তুলে ধরেন। এই অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেদার লেলে ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন। আরো উপস্থিত ছিলেন ইউনিলিভারের ‘সাসটেইনেবল বিহ্যাভিয়ার চেঞ্জ প্রকল্পে’র গ্লোবাল পরিচালক রিচার্ড রাইট এবং ‘ডিএফআইডি’ (ইউকে) এর স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং ইনোভেশন ম্যানেজার ক্রিস এডওয়ার্ড। — প্রেস বিজ্ঞপ্তি