গ্রিন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক ব্যবসা সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রধান অতিথি আবদুল হাফিজ চৌধুরী। সম্মেলনে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, প্রতিষ্ঠাতা এমডি এবং উপদেষ্টা নাসির এ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন
০০০০
ফাইন্যান্স কমিটি অব হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব নেপাল (জাতীয় সংসদ) এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ বোর্ড অব নেপালের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল তাদের শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফাইন্যান্স কমিটির প্রেসিডেন্ট কৃষ্ণ প্রসাদ দাহাল। বৈঠকের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হক প্রতিনিধি দলকে স্বাগত জানান
০০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকার শাখাসমূহের কর্মকর্তাদের সঙ্গে এক ব্যাবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
০০০০০
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে রিহ্যাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভুঁইয়া
