অডিট বিভাগ দুদককে সাহায্য করলে ইতিবাচক প্রভাব পড়বে ------------- দুদক সচিব

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৯

পরস্পর যোগসাজশে সিন্ডিকেট করে যখন দুর্নীতির কোনো ঘটনা ঘটে, তার সঠিক তথ্য পাওয়া কঠিন। তবে অডিট বিভাগ দুদককে সাহায্য করলে দুদকে আসা অভিযোগের অনুসন্ধান ও মামলা দায়েরের ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) মিলনায়তনে দুদক কর্মকর্তাদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফিমার মহাপরিচালক মনোয়ারা হাবীবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জাকির হোসেন।