‘করোনা ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এতে আক্রান্ত হয়ে বাংলাদেশের দুই জন মারা গেছেন’—বিভিন্ন ফেসবুক গ্রুপ ও নিউজ পোর্টালের মাধ্যমে এই গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচ জনকে আটক করেছে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের তদন্ত শাখায় আনা হয়েছে। গতকাল রাত সোয়া ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম।
তিনি বলেন, দৈনিক খবর, টুইটবাংলা ডটকম, অন্য আলো, শেখ রানা (ফেসবুক আইডি) ও এম এ হাসনাত জামিলের ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয়। সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।
