আগামী ৩০ মে ঢাকায় অনুষ্ঠিত হবে ডি-৮ এর শীর্ষ সম্মেলন। ২০ বছর পর আটটি ইসলামিক রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এই সংগঠনের দু্ই দিনব্যাপী সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদসহ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এবার ১০ বছরমেয়াদি ডি-৮ পরিকল্পনা গ্রহণ করা হবে। এ বিষয়ে কাজ চলছে উল্লেখ করে তিনি জানান, প্রতিবারের মতো এবারো সম্মেলনে কৃষি, খাদ্য, নিরাপত্তা ও বাণিজ্যসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। ১৯৯৭ সালে প্রথম ডি-৮ সম্মেলন শুরু হয়। তখনকার সরকার প্রধানদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ এখনো ক্ষমতায় আছেন।
