আসন্ন ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। ফরম বিক্রি ও জমা আগামী শনিবার পর্যন্ত চলবে। আর আগামী রবিবার মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তর থেকে ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিন ঢাকা-১০ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি, বাগেরহাট-৪ আসন থেকে ড. কাজী মনিরুজ্জামান এবং গাইবান্ধা-৩ আসন থেকে কাজী রফিকুল ইসলাম ফরম সংগ্রহ করেন। আগামী ২১ মার্চ তিন আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
