জাতীয় মহিলা সংস্থা নরসিংদী জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান বুধবার নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি থেকে নবনির্বাচিত কমিটির শপথ পড়ান।
নরসিংদী জেলা জাতীয় মহিলা সংস্থার নবনির্বাচিত চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলীর সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবদুল মতিন ভূইয়া। অন্যান্যের মধ্যে নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সেক্টরস কমান্ডার একাত্তরের সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশ গ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম শর্ত।
