সুপারস্টারের সন্তান মানে ছোট থেকে আলোচনা। দেশের সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের অবস্থাটা তেমনই। বাবা-মায়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার কিড। বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন সময় আলোচনায় আসে জয়। এমনকি তার নিয়মিত বিভিন্ন ছবি আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি মা অপু বিশ্বাসে সঙ্গে জিমে দেখা যাচ্ছে জয়কে। শুধু দেখা যাচ্ছে তা না, মায়ের সঙ্গে ব্যায়াম করছে জয়। তেমনি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।
