অনলাইন ভ্যাট রিটার্নে প্রিজমভ্যাট ব্যবহার করবে ট্রান্সকম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ট্রান্সকম বেভারেজ লিমিটেড ট্রান্সকম গ্রুপের একটি সফট ড্রিংক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মূলত পেপসি ব্র্যান্ডের সফট ড্রিংকগুলো প্রস্তুত করছে এই প্রতিষ্ঠান। গত ৩০ জুন ২০১৯ সালের ভ্যাট অনলাইন সফটওয়্যার ব্যবহার নীতিমালার প্রবর্তনে সব ব্যবসায়প্রতিষ্ঠানে বাংলাদেশ রাজস্ব বোর্ডের নির্দেশিত সফটওয়্যার ব্যবহার ও অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়। ভ্যাট আইন, ২০১২  ও সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনীয় ও দক্ষ জনবলের অভাব বিবেচনায় রেখে সফটওয়্যার ব্যবহার আইনের সময় বাড়ানো হয় ২৯ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত।

ডিভাইন আইটি লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির সফটওয়্যার কোম্পানি, যারা ইআরপি ও ভ্যাট সফটওয়্যার উত্পাদন সম্পন্ন করে। নামকরা প্রিজমভ্যাট সফটওয়্যার এনবিআরের তালিকা গুণমানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রিজমভ্যাট একটি সহজ ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা প্রিজম ইআরপিসহ অন্য যে কোনো সফটওয়ারের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে ভ্যাট রিটার্ন তৈরি  করে। ট্রান্সকম বেভারেজ লিমিটেড প্রিজমভ্যাট ব্যবহারের মাধ্যমে ফুড ও বেভারেজ ইন্ডাস্ট্রি খাতে রাজস্ব হিসাব ডিজিটালাইজ হওয়ার অগ্রজ কোম্পানি হিসেবে বিবেচিত হবে, যা এই খাতের সবাইকে ভ্যাট অনলাইন রিটার্ন জমা দিতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন সবাই।