সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রবিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে সূচক প্রায় সাড়ে ১৬ পয়েন্ট বেড়েছে। সূচক বাড়লেও কমেছে লেনদেন। দর কমার শীর্ষে ছিল বীমা খাতের প্রতিষ্ঠানগুলো। ডিএসইর তথ্য মতে, রবিবার ৮ কোটি ৯২ লাখ ৮৮ হাজার ১৩১টি শেয়ারের হাতবদল হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৫৩ কোটি ৬৩ লাখ ৯৭ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহষ্পতিবার লেনদেন হয়েছিলো ৪৬২ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকা। অর্থাত্ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৯১ কোটি টাকার বেশি।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ৫২৮১ দশমিক ৭৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমকি ৬৪ পয়েন্ট বেড়ে ১৮৫০ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক প্রায় সাড়ে ৪ পয়েন্ট বেড়ে ১২১৩ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে ছিল:খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ইফাদ অটোস, প্যারামাউন্ট টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, স্কয়ার ফার্মা, ন্যাশনাল হাউজিং, ডেফোডিল কম্পিউটার, ইনটেক লি. ও বেক্সিমকো লি.।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৬০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।
