সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

বিবিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের গৌরবময় সুবর্ণজয়ন্তী উত্সব শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে ঐ সুবর্ণজয়ন্তী উত্সব পালিত হয়েছে। সকালে বিদ্যালয়সংলগ্ন মাঠে সুবর্ণজয়ন্তী উত্সব উদ্বোধন করেন চট্টগ্রাম কোর্টের পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী। বিকালে সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। পরে সুবর্ণজয়ন্তী স্মরনিকা প্রকাশনা উত্সব হয়। সন্ধ্যায় জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।