শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
নানা বাড়ি বেড়তে গিয়ে পুকুরে ডুবে মাহিম খান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সে রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের মিজান খানের ছেলে। রায়েন্দা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শহিদুল খান জানান, সকাল ১০টার দিকে সে হঠাত্ নিখোঁজ হয়ে যায়। সাতার না জানা শিশুটি পুকুরে পড়তে পারে এমন সন্দেহে স্বজনরা তল্লাশি করে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
