জীবননগরে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

জীবননগর-কালীগঞ্জ সড়কের মহেশপুর অংশ হতে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাতে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই জীবননগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত হয়েছেন। তবে ময়নাতদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে। অজ্ঞাতনামা ঐ নারীর পরিচয় জানতে পদক্ষেপ নেওয়া হয়েছে।