বটিয়াঘাটায় খুলনা পল্লী বিদ্যুতের ‘মুজিব কর্নার’ উদ্বোধন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা

উপজেলার ঠিকরাবন্ধ খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির আয়োজনে শুক্রবার বিকেল তিনটায় ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিদ্যুত্ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সচিব নুরুল আলম, নাজমুল আবেদীন, খুলনা পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার রেজায়েত আলী, হাওলাদার ফজলুর রহমান, আব্দুল মতিন, আল মামুন, এ জি এম হাফিজুর রহমান, বালী আব্দুল কালাম, তারেক বিন আব্দুল মান্নান, উত্পল মণ্ডল প্রমুখ। পল্লী বিদ্যুত্ চত্বরে মুজিব কর্নার থেকে বঙ্গবন্ধু সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।