বিরামপুরে মাদকসহ নারী গ্রেফতার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে ৫০০ পিচ নেশার এ্যাম্পলসহ মাসুদা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে। সে পৌর এলাকার মির্জাপুর গ্রামে আঃ রশিদের স্ত্রী। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশী করে ঐ নেশার এ্যাম্পলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।