নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরের চন্দননগর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজনে আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বামইন স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চন্দননগর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি বদিউজ্জামান বদির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে লিগ্যাল এইড কমিটি নওগাঁ জেলার চেয়ারম্যান ও বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ কে এম শহিদুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ প্রমুখ।
