হাজীগঞ্জ পুলিশি বাধায় পণ্ড বিএনপির সম্মেলন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহারাস্তি উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শুক্রবার সকালে হাজীগঞ্জে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি. মমিনুল হকের বাসভবনে হাজীগঞ্জ উপজেলা, পৌর এবং শাহারাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি হওয়ার কথা ছিল। সকালে কাউন্সিলরদের আসার আগেই সম্মেলন স্থলের আশপাশের এলাকায় এবং সম্মলেন স্থলের প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ। পরে কাউন্সিলরসহ সংবাদকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দেয়।

ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মল হক মোহন চৌধুরী বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ আমরা ভিতরে আছি। সম্মেলন স্থলের চারদিকে পুলিশ ঘিরে আছে। তবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, সম্মেলনের বিষয়ে জানা নেই।