অনন্য মাইলফলকের সামনে টেলর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সব ফরম্যাটেই ১০০টি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার দুয়ারে দাঁড়িয়ে আছেন নিউজিল্যান্ডের রস টেলর। চলতি মাসেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। এই দুই ম্যাচের প্রথমটিতে নামলেই মাইলফলক ছোঁয়া হবে টেলরের। আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের অভিষেক ২০০৬ সালে। ১৪ বছরে নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলেছেন ২৩১টি ওয়ানডে, ১০০টি টি-টোয়েন্টি এবং ৯৯টি টেস্ট।  আন্তর্জাতিক ক্যারিয়ারে এই পর্যন্ত ৪০টি সেঞ্চুরি নিজের ঝুলিতে আছে। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান সেই সঙ্গে  ৯১টি হাফ সেঞ্চুরিও করেছেন।