স্কুল রেটিং দাবা
স্পোর্টস রিপোর্টার
ওয়ালটন এয়ার কন্ডিশনার স্কুল রেটিং দাবায় ফয়েজুর রহমান আইডিয়েল স্কুলের (মালিবাগ) স্বর্ণাভো চৌধুরী ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সাদনান হাসান দিহান রানারআপ হয়। ভিকারুননিসা নুন স্কুলের ওয়ালিজা আহমেদ তৃতীয় স্থান লাভ করেন। টুর্নামেন্টে রাজধানীর স্কুলগুলোয় অধ্যয়নরত ৩৭ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
চতুর্থ থেকে অষ্টম হন যথাক্রমে নাফিম আল, করীম, মোর্তুজা মুহতাদি ইসলাম, ওয়াদিফা আহমেদ, সাজিদুল ইসলাম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় নবম এবং আজমাইন পারভেজন সায়র দশম হন। প্রতি শুক্রবার এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
