পোষা কুকুর দুই চীনা নাগরিকের পেটে, অভিনেতা প্রাণ রায়ের জিডি

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৪০

পোষা কুকুর জবাই করে খেয়ে ফেলার অভিযোগে গতকাল সোমবার রাজধানীর খিলক্ষেত থানায় দুই চীনা নাগরিকের বিরুদ্ধে জিডি করেছেন অভিনেতা প্রাণ রায়। ওই দুই চীনা নাগরিককে থানায় ডেকে পাঠানো হলে তারা থানায় এসে এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।

খিলক্ষেত থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পিংক সিটি আবাসিক এলাকায় নাট্য অভিনেতা প্রাণ রায় ১৫টি দেশি কুকুরের পরিচর্যা করেন। গতকাল দুপুরে তিনি দেখতে পান যে তার পোষা কুকুরগুলোর মধ্যে একটি কুকুর নেই। পরে তিনি পাশের একটি বাড়িতে তল্লাশি করে দেখেন দুই চীনা নাগরিক কুকুরটিকে জবাই করে মাংস করেছেন। এটা দেখে অভিনেতা প্রাণ রায় পুলিশকে খবর দেন। পরে দুই চীনা নাগরিক থানায় হাজির হন। তারা বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।