জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে চন্দনাইশে কানাডার হাইকমিশনার মি. রোবার্ট মেডগলের সঙ্গে ২০ দলীয় জোট প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদের বৈঠক হয়। রবিবার চন্দনাইশ সদরস্থ হাজিপাড়ায় অলির বাসভবনে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং দেন অলি।
তিনি বলেন, হাইকমিশনারকে বলা হয়েছে, বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে প্রচার-প্রচারণায় নামতে পারছে না। গায়েবি মামলা দিয়ে পুলিশ প্রশাসন রাতে দিনে সরকারি দলের ছত্রছায়ায় এলডিপি / বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করছে।
