সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলি হযরত শাহ্সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের চার দিনব্যাপী উরস আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হবে। গতকাল বাদ জুমা তরিকতের অজিফা, কোরআন তেলাওয়াত, ওয়াজ নছিহত ও খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের রওজা মোবারক জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
