সরদার আব্দুল মান্নান
বানারীপাড়ার সাবেক কর পরিদর্শক সরদার আব্দুল মান্নান (৮০) আর নেই। তিনি মঙ্গলবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে বরিশাল শেবাচিমের সিসিইউতে ইন্তেকাল করেছেন (ইন্না... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। তিনি দৈনিক ইত্তেফাকের বানারীপাড়া উপজেলা সংবাদদাতা এস মিজানুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বরিশাল ব্যুরোর স্টাফ রিপোর্টার এসএম মঈনুল ইসলাম সবুজের বাবা। একই দিন বাদ জোহর বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) মাঠে প্রথম ও উপজেলার দিদিহার গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি দিদিহারের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
