‘আজ কোন ফুল নেই, কোন আশীর্বাদ নেই, হীরের আংটিও নেই। কিন্তু আজ আমি আছি তোমার সামনে।’ প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে এভাবেই প্রেমের প্রস্তাব দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ করেছে চীনের গ্লোবাল টাইমস।
চীনে ভাইরাল ভিডিওর একটি দৃশ্যে দেখা যায় এক স্বাস্থ্য কর্মী তার নারী সহকর্মীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন পেপার ক্লিপ দিয়ে তৈরি একটি আংটি দিয়ে। এ ভিডিওতে দেখানো হয়েছে করোনাভাইরাসের আতংক উপেক্ষা করে চীনের মানুষ প্রেম-ভালোবাসা বিনিময় করছেন, করছেন বিয়েও। এই ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে 'লাভ ইন দ্য টাইম অব করোনাভাইরাস আউটব্রেক'।

চীনের করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থরথরে কাঁপছে বিশ্ব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে জরুরী অবস্থা। এর মধ্যেই এবারও বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয়েছে ভ্যালেনটাইন'স ডে বা বিশ্ব ভালবাসা দিবস। ভালোবাসা বিনিময়ে থেমে ছিল না চীন ।
আরও পড়ুন: করোনাভাইরাস থেকে মুক্তি পেল ১৪ মাসের শিশু
করোনাভাইরাসের নানা বিধিনিষেধ উপেক্ষা করে ভিডিও সংযোগের মাধ্যমেই বিয়ে করেছেন এক তরুণ যুগল। কেউ কেউ ভালোবাসা দিবস উদযাপনে সংগ্রহ করেছেন ফুল। স্বস্থ্যকর্মীরা তাদের কর্মস্থল উহান যাবার আগের স্বামীকে করেছেন বিদায়চুম্বন।খবর-বিবিসি
ইত্তেফাক/আরআই
