ভাঙা সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৫

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার এই সেতুর মাঝে গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ অঞ্চলের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার লোকজনদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এলজিআরডির অধীন এই সেতুটি দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন। স্থানীয় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রউফ জানান, এ সেতুর বেহাল অবস্থা ও এলাকাবাসীর দুর্ভোগের কথা উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। আশা করি সেতুটি দ্রুত নির্মাণ করা হবে। সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে সেতুটি নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে      —অসিত কুমার দাস