সিঙ্গাইরে তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৫

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার কাংশা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর মুখমণ্ডল ছিল অ্যাডিস দিয়ে ঝলসানো।

সিঙ্গাইর থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে কাংশা গ্রামের একটি ভূট্টাক্ষেতে ঐ নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত নারীর বয়স ৩০-৩৫ বছর। তার নারীর পরিচয় বের করার চেষ্ট চলছে। নিহত নারী সেলোয়ার-কামিজ ও বোরকা পরিহিত ছিল। সিঙ্গাইর থানার ওসি আব্দুস সাত্তার বলেন, ধারণা করা হচ্ছে, ১০-১৫ দিন আগে ঐ তরুণীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা নিহত তরুণীর মুখমণ্ডল অ্যাসিড দিয়ে ঝলসে ও ছুরি দিয়ে পেট ফেঁড়ে সেখানে ফেলে রেখে যায়। তরুণীর পরিচয় জানার ও হত্যারহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।