মুন্সীগঞ্জে আগুনে তিন গাভি জীবন্ত দগ্ধ

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার হোগলাকান্দি পশ্চিমপাড়া গ্রামে তিনটি গাভি জীবন্ত দগ্ধ হয়েছে। ভস্মীভূত হয়েছে পাঁচ বসতঘর। আহত হয়েছে এক শিশু। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খোরশেদ ফকিরের ছেলের পাঁচটি বসতঘর তিনটি গাভি পুড়ে মারা যায়। আগুনে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

আগুন লাগার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু তার আগেই গবাদি পশু এবং বসতঘর পুড়ে যায়। এ ছাড়া ঐ বাড়ির মো. হোসেন আয়নালের মেয়ে এলাম আক্তার (৫) আগুনে পুড়ে আহত হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনন্দ কুমার রায় জানান, রান্নাঘরের চুলা থেকে ঐ বাড়িতে আগুন লাগে। ঘরগুলো ছিল খুব পাশাপাশি। এই সময় গোয়াল ঘরে বাধা তিনটি গাভিই আটকা পড়ে জীবন্ত দগ্ধ হয়।

কারখানায় অভিযান চালিয়ে

বিপুল পরিমাণ কারেন্ট

জাল জব্দ

নৌ পুলিশ মুক্তারপুর এলাকার বিভিন্ন কারখানায় অভিযান চালিয়ে ২ কোটি ১৫ লাখ ১০ হাজার ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭৬ হাজার ৪৪০টি সুতার ববিন জব্দ করেছে। নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নির্দেশনায় গত মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। পরে পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও মুন্সীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের উপস্থিতিতে জব্দকৃত মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।