ব্রিটেনে বাকিংহাম প্যালেসের অফিস বন্ধ করে দিচ্ছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তারা দুই জন রাজপ্রাসাদ ছেড়ে ব্রিটেনের বাইরে বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। আর রাজপরিবারের কর্মকাণ্ড থেকেও অব্যাহতি নিয়েছেন। ফলে তাদের জন্য আর অফিস রাখার প্রয়োজন নেই বলে মনে করছেন প্রিন্স হ্যারি ও মেগান। তবে অফিস বন্ধের বিষয়ে চূড়ান্ত হয়নি। তারা অফিস না করলে কর্মকর্তা-কর্মচারীদেরও বিদায় নিতে হবে। বর্তমানে তারা কানাডা বাস করছেন।—সিএনএন
