সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। উপসাগরীয় দেশ এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এই বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছিল। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের তথ্য সঠিক নয় উল্লেখ করে জানান, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সংঘাতের শুরু থেকেই সৌদি আরবের পররাষ্ট্র নীতিতে এটা স্পষ্ট যে, আমরা ফিলিস্তিনের পাশে আছি। আর ইসরাইলের সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই।—আল জাজিরা
