বইমেলায় প্রকাশিত হয়েছে বিউটি হাসুর ‘অন্তরালে দহন’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩২

অমর একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে বিউটি হাসুর কাব্যগ্রন্থ ‘অন্তরালে দহন’। এটি প্রকাশ করেছে চর্যা প্রকাশ। 

বইটি সম্পর্কে কবি বিউটি হাসি বলেন, ‌‌‘ভালোবাসা আর বাসন্তী রঙে রঙ্গীন বিশেষ দিনটিতে বইমেলায় এসেছে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অন্তরালে দহন’। সম্মানিত পাঠক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী যারা সব সময় খোঁজ-খবর নিয়েছেন বইয়ের ব্যাপারে। আশা করছি বইটি সবার ভালো লাগবে।’

বিউটি হাসু আরও বলেন, ‘আমার প্রথম বই ‘জলহীন তৃষ্ণার পাথার’ বের হওয়ার সময় সবার আন্তরিকতা, উৎসাহ শুধু মুগ্ধ করেনি, এতো নির্ভেজাল ভালোবাসা আমাকে করেছে চির ঋণী। সেই অকৃত্রিম ভালোবাসা, উৎসাহেই আমি নতুন কিছু লিখতে অনুপ্রাণিত হই। এবারও সবাই আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রইল।’

ইত্তেফাক/কেকে